সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

থানায় ঢুকে পুলিশকে মারধর, ২ জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় করা মামলায় প্রধান আসামি পলাশ আহমেদসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার (৪ এপ্রিল) রাতে দেড় টার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।


গ্রেপ্তাররা হলেন পলাশ আহমেদ (৩৫) পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও গোলজার রহমান (৩৪) জামায়াতের রুকন।


ওসি সরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ দেন। এক পর্যায়ে তারা ওসিসহ পুলিশকে মারধর করে। এ ঘটনায় বুধবার রাতেই পলাশবাড়ী থানার সহকারি উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় পলাশ আহমেদকে প্রধান আসামি করে নয় জনের নাম উল্লেখসহ ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


এদিকে, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ওইদিন খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম ও জামায়াতের নেতাকর্মী থানায় যান। এসময় তারা সাংবাদিকদের বলেন, থানার সিসিটিভি ফুটেজ দেখে তাদের কোনো কর্মী এ ঘটনায় জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান। 

এই সম্পর্কিত আরো