শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র নবীগঞ্জে সন্ত্রাসের অভিযোগে ডাকাতি মামলার আসামি ছমেদ গ্রেপ্তার চুনারুঘাটে সড়ক দুর্ঘটনা- টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
advertisement
সারাদেশ

আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।


এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক পিতা-পুত্র

নবীগঞ্জে সন্ত্রাসের অভিযোগে ডাকাতি মামলার আসামি ছমেদ গ্রেপ্তার

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনা- টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন