শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সারাদেশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে টানা তিন বছর ধরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (০৭ ডিসেম্বর) রাতে তাকে একটি মাদ্রাসা থেকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্বজনরা।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ রেজাউল করীম। তিনি নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম কেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বলাৎকারের ঘটনায় শিশুর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বরাতে ওসি জানান, বর্তমানে ১৩ বছর বয়সি ওই শিশুকে ১০ বছর বয়স থেকে টানা তিন বছর বিভিন্ন সময় বলাৎকার করেন ওই শিক্ষক। সবশেষ গত রোববার বিকেলে আমানতগঞ্জের সংশ্লিষ্ট মাদ্রাসার ছাদে নিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।

তিনি আরও জানান, এ সময় শিশুর পরিবার তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। বিষয়টি প্রকাশ পেলে রোববার গভীর রাতে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত