মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি
advertisement
সারাদেশ

আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার

সাতক্ষীরার থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে জেলার দেবহাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি হজরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে নিশি দেবহাটা উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।


উল্লেখ্য, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াসিনকে মারধর করে রক্তাক্ত আলোচনায় আসেন নিশি। 

▐ এই সম্পর্কিত আরো

জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ

সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প

ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময়

অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান

এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি