মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী
advertisement
সারাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাধীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে চলমান অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের আতিকুর রহমান তানজিল।


আজ রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই শিক্ষার্থী। পরবর্তী সময়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকুর রহমানের প্রাথমিক চিকিৎসা চলছে মেডিকেল সেন্টারেই।


এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওনার ব্লাড প্রেসার কমে গিয়েছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে।’


মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, এ মুহূর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে অনশনে শিক্ষার্থীরাজবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে অনশনে শিক্ষার্থীরা
উল্লেখ্য, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে আজ সকাল ১০টার দিকে গণ-অনশনে বসেন কয়েক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যানার টানিয়ে, মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসেন তাঁরা।

অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এই সম্পর্কিত আরো

শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন

সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী