মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি
advertisement
সারাদেশ

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির দায়ে রাবি শিক্ষক প্রভাষ বরখাস্ত

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী গত সিন্ডিকেট সভায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

তদন্তপ্রক্রিয়া ও শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, তাঁর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি দুটি তাঁকে অব্যাহতির সুপারিশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। এই কমিটিতে তাঁর একজন প্রতিনিধি দেওয়ার কথা থাকলেও তিনি দেননি।

রেজিস্ট্রার আরও বলেন, তিনি বিভিন্ন সময়ে লিখিতভাবে তাঁর বক্তব্য পাঠিয়েছেন। উচ্চতর কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তাঁর শাস্তির অনুমোদন দিয়েছে।


প্রশাসনের সিদ্ধান্ত ও তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। তিনি দাবি করেন, সিদ্ধান্তটি একতরফা এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে ফাঁসানো হয়েছে। তদন্ত কমিটিতে আমার প্রতিনিধি দেওয়ার জন্য একাধিকারবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। একতরফাভাবে ষড়যন্ত্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার পাইনি।’


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাষ কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে তাঁর চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিচার চেয়ে গত বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা। অভিযোগ তদন্তে বিভাগের শিক্ষকদের নিয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাষ কুমারকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ

সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প

ঢাকা-২৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

চুনারুঘাটের ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা, মতবিনিময়

অনুমোদনহীন বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৫ জনের কারাদণ্ড

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান

এপ্রিলে কর্মী নেবে জাপান, বাংলাদেশিরা স্থানীয়দের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন: মন্ত্রী

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৬৭৮ কোটি টাকা পাচারের তদন্তে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি