রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
ক্যাম্পাস

শাবিপ্রবির হলের ওয়াশরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের একটি ওয়াশরুমের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার টানানো হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।

সোমবার (৪ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সৈয়দ মুজতবা আলী হলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ক্যাম্পেইন।

পরে সরেজমিনে গিয়ে ঘটনাটির প্রমাণও পাওয়া যায়।

ওয়াশরুমের আশেপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, কে পোস্টারটি টানিয়েছে তা তারা দেখেননি এবং এ বিষয়ে তারা কিছুই জানেন না।

এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই, তোমার কাছ থেকেই প্রথম জানলাম। আমি বিষয়টি দেখছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যিনি বা যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তীতে রাত ১২টার দিকে প্রাধ্যক্ষের নির্দেশে পোস্টারটি সরিয়ে ফেলা হয়।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত