শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে? সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান ‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি
advertisement
অর্থ-বাণিজ্য

আজকের স্বর্ণের দাম: ১১ আগস্ট ২০২৫

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশের বাজারে গত কয়েক দিন ধরে একই দামে বিক্রি হচ্ছে সোনা। প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১১ আগস্ট) সমন্বয়কৃত এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের এ তথ্য জানায় বাজুস। সে অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল গত ২৪ জুলাই থেকে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

চলতি বছরে মোট ৪৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৯ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

এই সম্পর্কিত আরো

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে

জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে?

সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি