শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে? সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান ‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি
advertisement
অর্থ-বাণিজ্য

টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, ঊর্ধ্বমুখী মাছের দাম

মাঝ বর্ষায় কাঁচাবাজারে কমেছে সবজির যোগান। যার প্রভাব পড়েছে দামে। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোন সবজি। স্বস্তি নেই মাছ বাজারেও।

শুক্রবার (১ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। আবার দামও বেশি।

গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ৬০০ টাকা কেজির নিচে মিলছে না নদ-নদীর মাছ। তিনশো’র কমে মিলছে কেবল চাষের নলা-তেলাপিয়া। আর এক কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে দুই থেকে আড়াই হাজার টাকা।

ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন, মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ-নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে। তাই দামও কমে আসে। তবে, বাজারের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

প্রতিকেজি দেশি মুরগি ৬০০-৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায় ও খাসির মাংস এক হাজার ২০০ টাকা।

মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলে ক্ষেত নষ্ট হওয়ার ফলেই কমেছে সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। মানভেদে এক কেজি বেগুনের জন্য গুনতে হবে ৯০ থেকে ১২০ টাকা।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। মানভেদে এক কেজি মাঝারি মানের চালের দাম ৬৫ থেকে ৭০ টাকা। আর মিনিকেটের জন্য দিতে হবে ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে

জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে?

সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি