শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে? সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান ‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি
advertisement
অর্থ-বাণিজ্য

আয়কর রিটার্ন ছাড়াই পাওয়া যাবে যে ১৩ সেবা

চলতি অর্থবছর (২০২৫-২৬) থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৩টি সেবার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা তুলে নিয়েছে। এত দিন আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখিয়ে এসব সেবা নিতে হতো।

চলতি অর্থবছরের বাজেটে ‘অর্থ অধ্যাদেশ-২০২৫’ এ যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলোর মধ্যে এই ১৩টি সেবার কথা উল্লেখ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে ১৩টি সেবা রিটার্ন ছাড়াই নেওয়া যাবে- তা হলো:

১. ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা।
২. ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত (এফডিআর) খোলা ও বহাল রাখা।
৩. যেকোনো ধরনের ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন।
৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ।
৫. সমবায় সমিতি নিবন্ধন।
৬. সাধারণ বিমা কোম্পানির তালিকাভুক্ত সার্ভেয়ার হিসেবে নতুন লাইসেন্স গ্রহণ।
৭. স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ (যেমন- চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি ও সার্ভেয়ার)।
৮. পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা।
৯. এমপিওভুক্ত দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি অর্থপ্রাপ্তি।
১০. মোবাইল ব্যাংকিং বা ই-উপায়ে টাকা লেনদেনের মাধ্যমে কমিশন, ফি বা অন্য আর্থিক সুবিধা গ্রহণ।
১১. স্ট্যাম্প, কোর্ট ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও তালিকাভুক্তি।
১২. ত্রিচক্র মোটরযানের (অটোরিকশা) নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন।
১৩. ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ।

এই সম্পর্কিত আরো

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে

জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে?

সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি