শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
অর্থ-বাণিজ্য

জ্বালানি তেলের দামে বড় লাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকারে পূর্ণাঙ্গ অবরোধের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে। বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

 

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৬২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৩ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে হয় ৫৬ ডলার।

 

বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা থেকে দৈনিক প্রায় ৪ থেকে ৫ লাখ ব্যারেল তেল সরবরাহে প্রভাব পড়তে পারে, যা বাজারে বাড়তি চাপ তৈরি করছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১ থেকে ২ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে তেলের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে ভেনেজুয়েলা ইস্যুতে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সেই ধারা বদলে গেছে।

 

ট্রাম্প মঙ্গলবার ভেনেজুয়েলার শাসকদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। এর এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ জব্দ করেছিল।

 

তবে কতগুলো ট্যাংকার এই অবরোধের আওতায় পড়বে এবং যুক্তরাষ্ট্র কীভাবে তা বাস্তবায়ন করবে-সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন।

 

বিশ্লেষকদের মতে, বাজারে আপাতত তেলের সরবরাহ যথেষ্ট থাকলেও এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের