রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান - খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ
advertisement
অর্থ-বাণিজ্য

স্বর্ণে বিনিয়োগের সঠিক সময় কখন

স্বর্ণের দাম তরতরিয়ে বাড়ছে। আন্তর্জাতিকভাবে এবং দেশের বাজারে এখন প্রায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। তাই অনেকেই স্বর্ণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করছেন। কখন এই মূল্যবাদ ধাতুতে বিনিয়োগ করলে সেরা রিটার্ন পাওয়া যাবে, তা বিশ্লেষণ করছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমানে এই মূল্যবান ধাতুটির দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। খুচরা বিনিয়োগকারীদের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, তারা যেন এখন নগদ অর্থ ধরে রাখেন এবং দাম কমলে তখন বিনিয়োগ করেন।

পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘এখন সবাই স্বর্ণে উচ্চ পরিমাণে বিনিয়োগ করেছে, এই অবস্থায় স্বর্ণের দামের আরও বৃদ্ধি বা পতনের সম্ভাবনা কী? বর্তমানে অনেক বিনিয়োগকারী আছেন যারা সামান্য দাম কমলেও স্বর্ণ কিনতে চান।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী, যদি ৫ থেকে ১০ শতাংশের মতো দরপতন ঘটে, তবে পরবর্তীতে দাম ফের বাড়ার সম্ভাবনা তৈরি হবে।’

স্বর্ণের দাম কেন রেকর্ড উচ্চতায় উঠেছে–তা ব্যাখ্যা করে ওয়েস্টন বলেন, স্বর্ণের এই উত্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো চীন ও অন্যান্য উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক বছর আগেও রিজার্ভের প্রায় ১৫ শতাংশ স্বর্ণে রাখত, এখন তা বেড়ে প্রায় ২২-২৩ শতাংশে পৌঁছেছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।’

তিনি খুচরা বিনিয়োগকারীদের পজিশন সাইজিং বা বিনিয়োগের পরিমাণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

ট্রেজ-এর প্রধান বিপণন কর্মকর্তা আফশিন সেতুদেহ বলেন, গত ১৮ মাসে বাজার পরিস্থিতি ব্যবসায়ীদের পক্ষে ছিল। তবে আত্মতুষ্টির বিষয়ে সতর্ক করে তিনি যোগ করেন, ‘আপনাকে সতর্ক থাকতে হবে। মাঝেমধ্যে একশ-দেড়শ ডলার দাম বাড়ে-কমে, কিন্তু আপনি এমনটা দেখলেই বিনিয়োগে ঝাঁপাবেন না। আপনি এখানে কৌশলগতভাবে লেনদেন করতে এসেছেন। বাজার থেকে শিখুন, সেই শিক্ষা প্রয়োগ করুন এবং বাজারে টিকে থাকুন। দ্বিধা করবেন না, তবে হঠাৎ করেও পদক্ষেপ নেবেন না।’

খালিজ টাইমস অবলম্বনে

এই সম্পর্কিত আরো

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ