মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার তোফায়েল আহমেদ মারা গেছেন
advertisement
শিল্পসাহিত্য

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

‘মেঘবালিকা’ আর ‘বেণীমাধব’-এর স্রষ্টা জয় গোস্বামী এবার জনতার দরবার থেকে চিরতরে বিদায় নিয়েছেন। ৭১ বছর বয়সী এই বরেণ্য কবি নিজের লেখা প্রকাশে ইতি টেনেছেন। তবে ঘরে বসে লিখে চলেছেন অবিরত। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ। আমার লেখা উপযুক্ত হয়নি।’

জয় গোস্বামীর লেখা বরাবরই পাঠকের মন ছুঁয়েছে, কিন্তু নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন এ লেখক। তিনি বলেন, ‘লেখার বহিরঙ্গ যতটা প্রশংসিত হয়েছে, অন্তর্নিহিত গভীরতাটা পাঠকের কাছে অধরা রয়ে গেছে।’


জীবিকার প্রয়োজনে এত বছর ধরে লিখে এলেও এবার শুধুই আত্ম-পরীক্ষার সময়। কবি বলেছেন, ‘আমি বাড়িতে লিখি, কিন্তু ছাপাই না।’ তিনি জানান, তাঁর লেখা এখন আর কারও পড়ার জন্য নয়। শুধু নিজের জন্য।

দুই দশক আগে থেকেই পেশাদার লেখা ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু সংসারের চাপে তা সম্ভব হয়নি। এখন আর সেই পিছুটান নেই। নিজের নতুন লেখা না ছাপানোর সিদ্ধান্ত নিয়ে এক পুস্তিকায় জানিয়েছিলেন, ‘তুমি পারোনি—এই সত্য মেনে নিতে হবে।’


বন্ধুবান্ধব কিংবা ঘনিষ্ঠ মহলের কাছ থেকেও যে কোনো প্রত্যাশা নেই, তা স্পষ্ট করেন জয় গোস্বামী। তিনি বলেন, ‘আমি লিখব কি লিখব না, তাতে কারও কিছু যায়-আসে না। এটা আমাকে একধরনের শান্তি দেয়।’

কবির জীবনে এ এক নতুন অধ্যায়। জনতার ভালোবাসা ও সমালোচনা থেকে মুক্ত হয়ে নিজের জন্য, নিজের মতো করে কবিতা সৃষ্টি করে চলেছেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তি।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার

তোফায়েল আহমেদ মারা গেছেন