মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
শিল্পসাহিত্য

ভেন্যু বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় এবারের ফোক ফেস্ট

আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।


প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’

এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।


বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি