শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়
advertisement

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ‘চিন্ময় দাসের আইনজীবীর’ ওপর হামলার খবরটি ভুয়া


সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী উল্লেখ করে বাংলাদেশে রমেন রায়ের ওপর হামলার খবর প্রকাশ ও প্রচার করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও এ খবর ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, খবরটি সঠিক নয়।


রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আর আইনজীবী রমেন রায় আহত হয়েছেন ঠিকই; তবে সেটা গত রাতে হামলায় নয়। তিনি ২৫ নভেম্বর ঢাকায় সংঘর্ষে আহত হন।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে রিউমর স্ক্যানার জানায়, বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এবং এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে, রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি লড়াই করায় তাঁর ওপর হামলা হয়েছে। ইসকন কলকাতার মুখপাত্রের এক্স পোস্টের বরাতে ছড়ানো খবরটি সঠিক নয়।

পোস্টে রিউমর স্ক্যানার আরও বলেছে, রমেন রায় যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন, সেটা সনাতনী জাগরণ জোট ও রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে। আর রমেন রায় আহত হয়েছেন ২৫ নভেম্বরের ঘটনায়।

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়