শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement

ওসমানীনগরে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের  স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সিলেটের ওসমানীনগরে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর  ১২ টার দিকে উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ  মিলনায়তনে  স্মরণ সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ রোটারির সাবেক গভর্নর  ও সিলেট  মদন মোহন সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর।

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ সভাপতিত্বে ও প্রভাষক মো: ছাইদুল ইসলামের পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সু-চিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। তবুও ফ্যাসিবাদের দোসররা থামেনি দেশকে অস্থিতিশীল করতে একে পর এক ষড়যন্ত্র করছে।  মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে আমাদের  সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনি ও ফ্যাসিবাদের দোসরদের  আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক  তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু,ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাধারন সম্পাদক আনহার মিয়া,গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, কৃপাসিন্ধু দেব,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মনিরুল ইসলাম সাকিব ও  নেত্রী ফাইজা ইলমি মিম।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুন্নি বেগম ও  গীতাপাঠ পাঠ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপমা দাশ মুক্তি। পরে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্টানের অতিথিবৃন্দরা। 

অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন অনুপমা দাশ মুক্তি ও লোক সংগীত পরিবেশন করেন চৈতি গোস্বামী।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা